মাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

মাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
মাদারীপুরে শুধু পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাড়ির জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মন্ত্রণালয়ে তদবির করে এই কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেছেন বলেও স্বীকার করেছেন ওই ওসি। সম্প্রতি কালভার্টটির নির্মাণকাজ শেষ হলে এর নামফলক স্থাপন করা হয়। সেখানে দেখা যায়, কালভার্টটি নির্মাণে সরকারের সোয়া ৩ কোটি টাকা খরচ হয়েছে। আর তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, ছোট্ট এই কালভার্টটি নির্মাণে ব্যাপক অনিয়মও হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে দেখা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় সড়কের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির সামনে ‘বরিশাল খালের’ ওপরে একটি কালভার্ট

নির্মাণ করা হয়েছে। কামাল মোল্লার বড় ভাই মোস্তাফিজুর রহমান মোল্লা শরীয়তপুরের জাজিরা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকার উত্তরা হাইওয়ে থানায় কর্মরত রয়েছেন। কালভার্টের নামফলকে কামাল মোল্লার বাড়ির কথা উল্লেখ থাকলেও ওসি মোস্তাফিজুর রহমানই মূলত ওই বাড়ির মালিক বলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কামাল মোল্লার ভাই জাজিরা থানায় দীর্ঘদিন ওসি মোস্তাফিজুর রহমান গত বছর তাদের ফসলি জমিতে বালু ফেলে একটি বহুতল ভবন নির্মাণ করছেন। নতুন এই বাড়ি ইটেরপুল-পাথুরিয়াপাড় সড়কের বরিশাল খালের পূর্বপাড়ে অবস্থিত। তাই জাজিরা থানায় ওসি থাকাকালে মন্ত্রণালয়ে বিশেষ তদবির করে শুধু তার নিজের বাড়ির জন্য এই সেতুটি পাস করিয়ে আনেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিপি

প্রকল্পের আওতায় মাদারীপুর সদর উপজেলা পরিষদ কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৯৬ টাকায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির কাছের খালের ওপরে একটি আরসিসি কালভার্টের নির্মাণকাজের জন্য আবরার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, যা চলতি বছরের জুন মাসে শেষ হয়। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম রাহাত বলেন, ছয়না গ্রামের বাসিন্দা সাবেক ওসি মোস্তাফিজ। তিনি তাদের ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট করে নিজের ভাইদের নামের আড়ালে বহুতল ভবন নির্মাণ করছেন। এত টাকা তিনি কোথায় পেলেন? এ ছাড়া তিনি জাজিরা থানায় ওসি থাকার সময় মন্ত্রণালয়ে তদবির করে শুধু নিজের একটি বাড়ির

জন্য একটি কালভার্ট নির্মাণ করিয়েছেন। তাও কালভার্টের নামফলক দেখে জানতে পারলাম, এত ছোট্ট একটি কালভার্ট নির্মাণ করতে সরকার সোয়া ৩ কোটি টাকা খরচ করেছে, যা অবিশ্বাস্য ও অস্বাভাবিক। এই কালভার্ট নির্মাণকাজে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তদন্তপূর্বক তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের যৌথ পরিবার। পরিবারে প্রায় ৪০ জন সদস্য। সবাই একসঙ্গে থাকি। আর ওই বাড়িটি আমার নয়। আমার ভাই তুলছেন। আমাদের নতুন বাড়িতে যাতায়াতের কালভার্টটি আমরা সবার মতো তদবির করেই এনেছি; কিন্তু এ রকম আরও কালভার্ট-সেতু আছে, এলাকায় খোঁজ-খবর নিয়ে দেখেন। শুধু আমার একারই এরকম কালভার্ট করা হয়নি। উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ওবায়দুর

রহমান খান আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘আমি তো এখানে নতুন এসেছি। আমি কিছুই জানি না। আপনি যখন বললেন, আমি বিষয়টির খোঁজ-খবর নেব। একটি বাড়ির জন্য একটি সেতু তো নির্মাণ হওয়ার কথা নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক