ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা
ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের
‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’
মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম
অবৈধ টাকা গুনতে মেশিন
অবৈধভাবে টাকার পাহাড় গড়ে তুলেছে অসাধু ব্যবসায়ীরা। এমন খবরে নড়েচড়ে বসে প্রশাসন। একযোগে অভিযানের নামে কয়েকটি তদন্ত দল নামে তল্লাশিতে। কলকাতার শীর্ষ এক ব্যবসায়ীর বাসায় চালানো হয় অভিযান। উদ্ধার করা হয় কোটি কোটি টাকা। বাসা যেন টাকার খনি! টাকা গুনতে ব্যাংক থেকে রীতিমতো আনা হয় টাকা গোনার মেশিন। একই সময়ে কয়েক জায়গায় চালানো হয়েছে অভিযান। উদ্ধার হয় ৩ কোটি টাকা। সেখান থেকে আরো কী কী উদ্ধার হয়েছে, সেই তথ্য এখনও জানানো হয়নি গণমাধ্যমকে।
ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন বলছে, লটারী প্রতারণা মামলায় শুক্রবার তদন্ত চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সকাল থেকেই কয়েকটি তদন্তকারী দল কলকাতার লেক মার্কেট এবং আরও কয়েকটি
জায়গায় তল্লাশী চালায়। ইডি সূত্র জানায় লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতল ভবনের এক ব্যক্তির ফ্লাটে চালানো হয় অভিযান। সেখান থেকেই কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়। অভিযোগ ওঠেছে, লটারীর মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় প্রভাবশালী কর্মকর্তা জড়িত বলে জানা যায়। সেই মামলারই বিশেষ তদন্তে দিল্লি থেকে আসে বিশেষ দল। তারা লেক মার্কেট এবং বিমানবন্বদর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এর আগেও ২০২৩ সালে লটারীর বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর ২৪ পরগনার একটি লটারী সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়েও আর্থিক প্রতারণার অভিযোগ ওঠেছিল। বলা হয়,
ইচ্ছেমতো লটারী ছাপিয়ে তা বাজারে বিক্রি হতো। কিন্তু সেই লটারী ড্র করা হতো না কখনোই। সূত্র : ইকোনোমিক টাইমস।