আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আ.লীগ নেতাদের সঙ্গে গায়েবি মামলার আসামি এবি পার্টির নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজারের চকরিয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি করা হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি ও এবি পার্টির নেতা সাংবাদিক গিয়াস উদ্দিনকে। গত ১৩ নভেম্বর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া ওই মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি করা হয়েছে গিয়াস উদ্দিনকে। গিয়াস উদ্দিন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পেকুয়া উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। এছাড়া তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি এবং দীর্ঘ দুই যুগ ধরে তিনি সাংবাদিকতা করে আসছেন। নাশকতা মামলায় আসামি হওয়ার প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন— গত ১৩ নভেম্বর চকরিয়া থানায় দায়ের

করা ফ্যাসিবাদি আমলের লীগের নেতাদের সঙ্গে আমাকেও মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এর পর আরেক স্ট্যাটাসে লেখেন— তাকে মামলার আসামি করার পেছনে কারা রয়েছেন তাদের ব্যাপারে অনুসন্ধান চলবে। চকরিয়া থানা পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা নামক স্থানে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী। মামলায় কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। এ বিষয়ে চকরিয়া থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মহাসড়কে ইজিবাইক ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে মামলাটি রুজু করেন ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক। তবে এজাহারে কারা আসামি হয়েছেন তা তিনি জানেন না। এদিকে বাদী আমির আলীর কাছে জানতে চাওয়া হয় মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামির নাম এবং তার বাড়ি কোথায়? এই প্রশ্ন করা হলে তিনি (বাদী) জরুরি কাজে ব্যস্ত আছেন বলে মোবাইলফোন কেটে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম