সোলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

সোলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
কোনো গোপন পরিকল্পনা নয়, আইনী ও বিচারের মাধ্যমে প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান। এমনটাই জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ৫ নভেম্বর নির্বাচনের আগে সোলেইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পকে খুনের ছক কষছিল ইরান। এরমধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন ট্রাম্প। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কমপক্ষে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে, যারা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ ছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী,

তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শাকেরি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য, তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বরে ট্রাম্পকে পর্যবেক্ষন এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে তৃতীয় শ্রেনির কমেডি নাটক বলে অভিহিত করেন। ইরানের তৃতীয় পক্ষের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো কথিত কোনো পরিকল্পনা নেই বলে সেপ্টেম্বরেই লিখিত আশ্বাস প্রদানের করেছিল। ইরানের দাবি, তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে সোলেইমানি হত্যার বিষয়টি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলি সম্পূর্ণভাবে মেনে চলে। ইরান এবং ইরাক বারবার বলে এসেছে, আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধীদের,

সংগঠক এবং হত্যার পৃষ্ঠপোষকদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তাদের বৈধ অধিকার। একদিকে মার্কিন প্রশাসনকে আশ্বস্ত করলেও, সোলেইমানি হত্যার বিচার নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছে তেহরান। যদিও তা কোন প্রক্রিয়ায় করা হবে, বা আদৌ কোনো আইনি উদ্যোগ নেওয়া হয়েছে কি না তা স্পষ্ট নয়। তথ্যসূত্র: মেহর নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক