বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞের হুমকি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞের হুমকি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
সম্প্রাতি চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মুসলিম দোকানদারের ওপর হামলা-ভাঙচুর এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে ৮ অক্টোবর বিক্ষোভ সমাবেশে করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরপরপরই আলোচনার শীর্ষে উঠে আসে ইসকন ইস্যু।এবার সে আগুনে ‍ুঘি ঢালল,ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি ১৫ই নভেম্বর ২০২৪ “বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞ চলবে', চরম হুঁশিয়ারি ইউনুসকে“ এমন শিরোনামে একটি প্রতিবেদন করে।প্রতিবেদনটি সংবাদমাধ্যমে প্রকাশের পরপরই সারা দেশ জুড়ে উঠে তীব্র আলোচনা সমালোচনার ঝড়। হিন্দুস্তান টাইমসসের প্রতিবেদন বলছে,বাংলাদেশের ইসকন ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল ভারতীয় ইসকন।এই নিয়ে ইসকনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস বাংলাদেশি এক কট্টরপন্থী নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে সেই

ভিডিওতে শোনা যাচ্ছে, এক বাংলাদেশি মৌলবাদী নেতা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন ইউনূস সরকারের কাছে।পোস্টের ক্যাপশনে রাধারমণ দাস উল্লেখ করেন, 'মহম্মদ ইউনুসের সরকারকে বাংলাদেশি মুসলিমরা আল্টিমেটাম দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরে খুন করতে শুরু করবে তারা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। রাধারমণ ভিডিওটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মার্কিন রাজনীতিবিদ তুলসী গাবার্ডকেও ট্যাগ করেন। প্রতিবেদনটিতে রাধারমণ দাসের উল্লেখ করে আরো বলা হয়,রাধারমণ দাস দাবি করেন, সেই মৌলবাদী নেতা নাকি বলেছেন - 'ইসকনকে নিষিদ্ধ করার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। ইসকন নিষিদ্ধ না হলে ইসকন ভক্তদের গণহত্যার চক্র শুরু করব। হিন্দুদের হাত

থেকে বাংলাদেশের পবিত্র ভূমি রক্ষা করতে হবে। এর জন্য আমরা ইসকন সদস্যদের বন্দি করে তাদের নির্মমভাবে হত্যা করার যজ্ঞ শুরু করব। সংবাদটি প্রকাশের পর পরই সারা দেশ জুড়ে শুর হয়েছে তীব্র সমালোচনা।বাংলাদেশকে নিয়ে এমন অপপ্রচারে তীব্র ক্ষোভ জানিয়েছেন,নেটিজেনসহ সাধারণ মানুষ।যদিও এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক