সিন্ডিকেট করলেই কঠোর ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

সিন্ডিকেট করলেই কঠোর ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
খাদ্য উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, ধান-চাল ক্রয়ে কোনো ধরনের সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ক্রয় অভিযানে যেসব মিল মালিক চুক্তি মোতাবেক সরকারকে চাল দেবে না তাদের বিরুদ্ধে বিদ্যমান বিধান অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আমন সংগ্রহ উদ্বোধন সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় খাদ্য সচিব মাসুদুল হাসান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু হচ্ছে। সরকার সব সময় অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করে চাহিদা মেটানোর চেষ্টা করবে। তবে ধান ও চাল পর্যাপ্ত উৎপাদন

হলেও ধান চাহিদার চেয়ে প্রায় ৬০ লাখ মেট্রিকটন কম উৎপাদন হয়। অর্থাৎ গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিকটন, আর উৎপাদন হচ্ছে মাত্র ১০ লাখ মেট্রিকটন। তিনি বলেন, বর্তমানে সরকারি মজুত প্রায় ১২ লাখ মেট্রিকটন। আরও এক লাখ ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়েছে। চাল আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চলতি বছর প্রতি কেজি ধানের দাম ৩৩ টাকা, সিদ্ধ চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা আমাদের খাদ্য জোগান দিচ্ছেন। তারা উৎপাদিত ধান ও চালের ন্যায্য মূল্য না পেলে সংক্ষুব্ধ হবে। তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাছাড়া ধানের উৎপাদন ব্যয় বেড়েছে।

সুতরাং সরকার কৃষকদের বিষয়টি বিবেচনায় রেধে ধান ও চালের মূল্য নির্ধারণ করেছে। আমন চাল পাঁচ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ধান তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ মেট্রিক টন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজারে জিনিসপত্রের দাম নিয়ে আমরা চাপে আছি। তবে গত এক সপ্তাহ চালের দাম কিছুটা কমেছে। আমন ধানের চাল বাজারে এলে আরও কমে যাবে। তিনি বলেন, চাল ছাড়াও অন্যান্য সবজিও বন্যায় বিনষ্ট হয়েছে। উৎপাদন কম হওয়ায় চাহিদার তুলনায় জোগান কম। যে কারণে পরিস্থিতি একটু ভিন্ন। আশা করি, শিগগিরই কেটে যাবে এ অবস্থা। চুক্তি করে যদি কোনো মিল মালিক চাল না দেয় তাদের বিরুদ্ধে

আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে যদি কেউ সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক যাতে সরকারি নির্ধারিত মূল্য পায় সেই বিষয়ে সরকার তৎপর থাকবে। এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে উপদেষ্টা বলেন, অনিয়ম থাকলে আপনারা লিখুন আমরা ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক