সিন্ডিকেট করলেই কঠোর ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৪

সিন্ডিকেট করলেই কঠোর ব্যবস্থা: খাদ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৪ |
খাদ্য উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, ধান-চাল ক্রয়ে কোনো ধরনের সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ক্রয় অভিযানে যেসব মিল মালিক চুক্তি মোতাবেক সরকারকে চাল দেবে না তাদের বিরুদ্ধে বিদ্যমান বিধান অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আমন সংগ্রহ উদ্বোধন সংক্রান্ত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় খাদ্য সচিব মাসুদুল হাসান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু হচ্ছে। সরকার সব সময় অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করে চাহিদা মেটানোর চেষ্টা করবে। তবে ধান ও চাল পর্যাপ্ত উৎপাদন

হলেও ধান চাহিদার চেয়ে প্রায় ৬০ লাখ মেট্রিকটন কম উৎপাদন হয়। অর্থাৎ গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিকটন, আর উৎপাদন হচ্ছে মাত্র ১০ লাখ মেট্রিকটন। তিনি বলেন, বর্তমানে সরকারি মজুত প্রায় ১২ লাখ মেট্রিকটন। আরও এক লাখ ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলা হয়েছে। চাল আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চলতি বছর প্রতি কেজি ধানের দাম ৩৩ টাকা, সিদ্ধ চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা আমাদের খাদ্য জোগান দিচ্ছেন। তারা উৎপাদিত ধান ও চালের ন্যায্য মূল্য না পেলে সংক্ষুব্ধ হবে। তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাছাড়া ধানের উৎপাদন ব্যয় বেড়েছে।

সুতরাং সরকার কৃষকদের বিষয়টি বিবেচনায় রেধে ধান ও চালের মূল্য নির্ধারণ করেছে। আমন চাল পাঁচ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ধান তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ মেট্রিক টন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজারে জিনিসপত্রের দাম নিয়ে আমরা চাপে আছি। তবে গত এক সপ্তাহ চালের দাম কিছুটা কমেছে। আমন ধানের চাল বাজারে এলে আরও কমে যাবে। তিনি বলেন, চাল ছাড়াও অন্যান্য সবজিও বন্যায় বিনষ্ট হয়েছে। উৎপাদন কম হওয়ায় চাহিদার তুলনায় জোগান কম। যে কারণে পরিস্থিতি একটু ভিন্ন। আশা করি, শিগগিরই কেটে যাবে এ অবস্থা। চুক্তি করে যদি কোনো মিল মালিক চাল না দেয় তাদের বিরুদ্ধে

আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে যদি কেউ সিন্ডিকেট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষক যাতে সরকারি নির্ধারিত মূল্য পায় সেই বিষয়ে সরকার তৎপর থাকবে। এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে উপদেষ্টা বলেন, অনিয়ম থাকলে আপনারা লিখুন আমরা ব্যবস্থা নেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার