বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ৭টায় মাঠে গড়াবে। ৩০ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্ব। এর

মধ্যে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই পর্বের প্রথম ১৬ ম্যাচ হবে ঢাকায়। এরপর বিপিএল যাবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের পরের ২৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের পর বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের আরও ২৪ ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্বের শেষ ২০ ম্যাচের জন্য আবার ঢাকায় ফিরবে বিপিএল। একইসঙ্গে প্লে-অফ পর্ব এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ৩ ফেব্রুয়ারি প্লে-অফ পর্বের এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?