পনেরো বছরে ৮৬ ছাত্রকে হত্যাসহ যত অপকর্ম করেছে নিষিদ্ধ ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ১১:৩৮ অপরাহ্ণ

পনেরো বছরে ৮৬ ছাত্রকে হত্যাসহ যত অপকর্ম করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ১১:৩৮ 168 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ছাত্রলীগের হাত থেকে দেশের সব শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে হবে। তারা ছিল ফ্যাসিবাদের মূল ফুট সোলজার (পদাধিক সৈনিক)। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ নামে একটি নাগরিক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত ১৫ বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের হাতে ৮৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পিএইচডি গবেষক শাহাদাত হোসাইন স্বাধীন। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে ৮৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

ধর্ষিত হয়েছেন ১৪ জন নারী। যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৬৯ জনের সঙ্গে। সবমিলিয়ে এই ১৫ বছরে তাদের হাতে নির্যাতিত হয়েছে এক হাজার ৩২ শিক্ষার্থী। নিষিদ্ধ এ সংগঠনটির সদস্যরা ৫৩টি চাঁদাবাজি, ৩৯টি টেন্ডারবাজি ও ৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। নিজেদের দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। পরীক্ষায় নকল জালিয়াতি ও ভুয়া বাণিজ্যে গত ১৫ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৭টি ঘটনার সবগুলোর সঙ্গেই ছাত্রলীগ জড়িত ছিল। শফিকুল আলম বলেন, ছাত্রলীগ ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে। অনেকে ছাত্রলীগ করত একটা চাকরি পাওয়ার জন্য। গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে, তার চাকরি হয়েছে। কিন্তু যে ছেলেটা পড়াশোনা করেছে, তার চাকরি হয়নি। তিনি বলেন, ছাত্রলীগ কর্মীদের চাকরি হয়েছে পুলিশে,

গোয়েন্দা সংস্থায়। এই ছাত্রলীগের ছেলেমেয়েরা পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল। ধারণা এ রকম-ছাত্রলীগ করবেন তো আপনার জীবন সুন্দর হবে। অন্য কোনো কিছু করলে জীবন নরক হবে। বিসিএসের পরীক্ষার সময় আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য চাকরি প্রার্থীর গ্রামে পরিদর্শনে গেছেন, ছাত্রলীগের ছেলেরাই তাদের বলছে, এই ছেলেটার বাবা বিএনপি করে ওকে চাকরি দিয়েন না। প্রেস সচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার চায়, প্রত্যেকটা শিক্ষাঙ্গন নিরাপদ হোক। বাংলাদেশের সব শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে হবে। এতে দেশের ছেলেমেয়েরা সুস্থভাবে শিক্ষাগ্রহণ করতে পারবে। তারা যেন পৃথিবীর যে কোনো ছাত্রের সঙ্গে নিজেকে তুলনা করতে পারে। এজন্য ক্যাম্পাসগুলোতে সৃজনশীল পরিবেশ তৈরি করা জরুরি। তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে যেন আর কোনো সন্ত্রাসী গোষ্ঠী

তৈরি না হয়, সেজন্য আমরা কাজ করছি। আশা করি সামনে সরকারে যারা আসবে তারাও কাজ করবে। আয়োজক সংগঠনের মুখপাত্র রায়হান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) সিএসই বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, একতারা বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ