বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

বিএনপি নেতার গুদামে সরকারি প্রণোদনার সার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের ৩১৫ বস্তা সার পাওয়া গেল ময়মনসিংহের ধোবাউড়ার এক বিএনপি নেতার গোডাউনে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন গুদামটি সিলগালা করে দিয়েছেন। নিশাত শারমিন জানান, সরকারি সার বাইরের গুদামে ছিল। এ বিষয়ে ডিলারও সদুত্তর দিতে পারেননি। ওই অবস্থায় গুদামটি সিলগালা করা হয়েছে। সেখানে কীভাবে সার গেল, তা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রণোদনার দুই ট্রাক সার বিএডিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল উপজেলা কৃষি কার্যালয়ে। দুই ট্রাকে এমওপি ও ডিএপি ৬৩০ বস্তা সার ছিল। ৩ নভেম্বর এসব সার সরকারি গুদামে যাওয়ার কথা ছিল। তবে ৩১৫ বস্তার

এক ট্রাক সার যায় বিএনপি নেতা মাজহারুল আহসানের গুদামে। মাজহারুল আহসান ধোবাউড়া থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। বর্তমানে এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় কোনো পদ নেই। ধোবাউড়া মধ্যবাজারে মেসার্স আর এম ট্রেডার্স নামে তার একটি সারের দোকান রয়েছে এবং তিনি বিএডিসির সার ডিলার। এ বিষয়ে ডিলার মাজহারুল আহসান বলেন, মাঠে চাহিদা থাকলেও আমার গুদামে এমওপি সারের সংকট ছিল। এ খবর জেনে কৃষি কর্মকর্তা এক ট্রাক সার আমার গুদামে পাঠিয়ে দেন। আমি তখন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। নিজের বরাদ্দ উত্তোলনের পর সমপরিমাণ সার কৃষি কর্মকর্তাকে দিয়ে দেওয়ার কথা ছিল। আমার গুদামে সার রাখলেও পরে প্রকৃত কৃষকদের স্লিপ দিয়ে সার তুলে নিতেন কৃষি

কর্মকর্তা। আমি কৃষি কর্মকর্তার কাছে এখনো সাত লাখ টাকা পাই, যা দীর্ঘদিনে জমেছে। অফিসে সার রাখলে উনি (কৃষি কর্মকর্তা) অনেক ঝামেলায় থাকেন। আমার এখান থেকে কৃষকদের সার দিতে সহজ হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন, আমার দুই ট্রাক সারের এক ট্রাক ডিলারকে দেওয়া হয়েছে, তিনি তার বরাদ্দের এক ট্রাক আমাকে দেবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাছরিন আক্তার বানু বলেন, বিষয়টি শোনার পর আমরা খোঁজখবর নিতে শুরু করেছি। যার গুদামে রাখা হয়েছে, সেটিও বিএডিসির। ডিলারেরও এক ট্রাক সার আসার কথা ছিল। এখানে ট্রাকের উল্টাপাল্টা হয়েছে। পরের ট্রাকটি কৃষি কর্মকর্তার কাছে দেওয়ার কথা ছিল। সরকারি গুদামে জায়গা না থাকায়

অনেক সময় বাইরেও সার রাখা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের