আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিল জনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিল জনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার সকালে নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে যৌথ বাহিনী রাত ১২টায় তাকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বুধবার সকালে নিঝুম দ্বীপে ঢুকে তার অতীতের সন্ত্রাসী

কার্যকলাপ শুরু করার চেষ্টা করেন। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।’ নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মেহেরাজ উদ্দিন নিঝুম দ্বীপে অবস্থান করছেন, এমন খবর স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত