কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সরকারের মেয়াদ চার বছর। এটা তাঁর বলার কথা নয়।’ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কেন দ্রুত নির্বাচন চাই, এটা পরিষ্কার করেছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এ জন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি

দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।’ মির্জা ফখরুল বলেন, ‘কোথাও ফাঁদ থাকলে গণতন্ত্রের শত্রুরা বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করার সুযোগ পাবে। বিভিন্ন মহল দাবি-দাওয়া নিয়ে আসছে। এরা কেন এই দাবি আগে করেনি?’ দাবি উত্থাপনকারীদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সরকার আসুক, তার পর দাবি নিয়ে আসুন। এভাবে দাবি নিয়ে এলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমরা সব সম্প্রদায় একসঙ্গে কাজ করে আসছি, একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু ইদানীং একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা দেখছি, যেটা ভারতের বক্তব্যের সঙ্গে মিলে যায়, যেটা বাংলাদেশের বিপ্লবকে অনেকাংশে

বিপন্ন করার চেষ্টা।’ তিনি বলেন, ‘আমাকে বিদেশি সাংবাদিকরা ফোন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিকরা বলতে চান, ড. ইউনূস কি রাষ্ট্র চালাতে পারছেন না? আমি তাদের বলি, গোটা দেশের মানুষ তাঁর ওপর আস্থাশীল। তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন।’ জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম