গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি : গোলাম পরওয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি : গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রপতির ব্যাপারে আমিরে জামায়াত তার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস দিয়েছেন। এটাই আমাদের অবস্থান। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের যে সংবিধানের অজুহাত তুলে রাষ্ট্রের এই সংকটকে জিইয়ে রাখা হয়েছে। সংবিধানের অজুহাত দেওয়া উচিত নয়। তিনি বলেন, গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি, উপদেষ্টা পরিষদ সংবিধান মেনে হয়নি। আমরা উপদেষ্টা পরিষদকে বলবো, যাতে ঐক্যমতের ভিত্তিতে একটা ন্যাশনাল কন্সেসাস তৈরি করে আমরা যেমন সরকার গঠন করেছি, শেখ হাসিনার সেই ফ্যাসিস্টকে বিদায় করেছি, উপদেষ্টা পরিষদ গঠিত করেছি তেমনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির ইস্যুটাকেও আমরা সমাধান করতে চাই। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির ইস্যু সমাধান হবে। যে দলগুলো মিলে

আমরা ফ্যসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, একটা ইস্যুকে নিয়ে সেই দলের মধ্যে বিভক্তি তৈরি হোক জামায়াতে ইসলামী তা কামনা করে না। একটু সময় লাগলেও জাতীয় ঐক্যের ভিত্তিতে আগস্টের বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে আমাদের এই রাষ্ট্রপতির ইস্যুটাকেও সমাধান করতে হবে। এ ব্যাপারে জামায়াত সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। শনিবার (২৬ অক্টোবর) রাতে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আয়োজনে সিরাতুন্নবি (সা.) মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন কোনো ষড়যন্ত্র না হলে আর ইসলামি দলগুলোর মধ্যে আন্তরিকতা থাকলে দলগুলোর দূরত্ব কমবে, একটা ঐক্যের পরিবেশ তৈরি হবে। জামায়াত আমিরের উদার আন্তরিকতায় সব ইসলামি দল-মত ব্যক্তিত্ব

শায়েক ওলামায়ে কেরাম তাদের সঙ্গে মতবিনিময় করছেন ও বৈঠক করেছেন। বিভিন্ন সময় দফায় দফায় তাদের সঙ্গে বসছে, আলাপ-আলোচনা করছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রবল আকুতি লক্ষ করা যাচ্ছে। ছোটখাটো যেসব মতপার্থক্যগুলো আছে, মতপার্থক্যগুলো আলাদা রেখে মুসলিম উম্মা ও জাতির কন্টেস্টে যেসব পয়েন্টে ঐক্য হওয়া সম্ভব, সেগুলোকে সামনে নিয়ে ঐক্যের একটা ফরমুলা আমরা তৈরি করছি, সব দল এ ব্যাপারে আন্তরিকতা ও আগ্রহ দেখাচ্ছে। বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্ব এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুয়াজ্জেম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর

আগে মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে প্রধান অতিথি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা