‘বিএনপি চায় প্রতিপক্ষ সবাই নির্বাচনে আসুক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

‘বিএনপি চায় প্রতিপক্ষ সবাই নির্বাচনে আসুক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। তিনি বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খায়রুল কবির খোকন বলেন, আগামী দিনে ভোটাধিকার প্রতিষ্ঠিত

হবে, বিএনপি নির্বাচনে যাবে। বিএনপি চায় প্রতিপক্ষ সবাই নির্বাচনে আসুক। জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপি কাউকে ভয় পায় না। জনগণ যাকে ভোট দেবেন, তারাই আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাবেন। কিন্তু জোর করে দিনের ভোট আর রাতে হবে না। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি। করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া,

ইলিয়াস ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম জাহিদ, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্য নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা