কারসাজিতে চড়া চাল পেঁয়াজের বাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

কারসাজিতে চড়া চাল পেঁয়াজের বাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
সরবরাহ বাড়াতে পেঁয়াজ ও চাল আমদানি পর্যায়ে শুল্ক কমিয়েছে সরকার। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু প্রতিবছরের মতো এবারও সরবরাহ সংকটের অজুহাত দেখানো হচ্ছে। হুহু করে বাড়ানো হচ্ছে দাম। কারসাজি করে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজে ১০ এবং দেশি জাতে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি চাল বস্তাপ্রতি ১০০-১৫০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে ভোক্তা প্রতি সপ্তাহেই বাড়তি দামে কোনো না কোনো পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এদিকে অন্তর্বর্তী সরকার ৫ সেপ্টেম্বর পেঁয়াজের ওপর থেকে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে। ভারত পেঁয়াজ

রপ্তানি শুরু করলে দেশের বাজারে আসতে থাকে। এ সময় দেশি পেঁয়াজের নতুন মৌসুম শুরু হয়। দেশি পেঁয়াজের মজুতও শেষদিকে। এ অবস্থায় বাজারে সরবরাহ কম- এমন অজুহাতে অসাধু ব্যবসায়ীরা পণ্যটির দাম বাড়াচ্ছে। শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, যা সাতদিন আগেও ১১০ থেকে ১২০ টাকা ছিল। পাশাপাশি ১৬ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চাল আমদানিতে শুল্ক কমিয়েছে। এনবিআর সূত্র জানায়, সরবরাহ বাড়াতে চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান তিন ধরনের শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া আমদানি পর্যায়ে

বিদ্যমান ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে এ শুল্ক কমানোর প্রভাব বাজারে পড়েনি। যেখানে দাম কমার কথা, উলটো বস্তাপ্রতি (৫০ কেজি) ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। আর কেজিপ্রতি বেড়েছে ২-৩ টাকা। শুক্রবার প্রতি কেজি পাইজাম ও বিআর-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫-৬৪ টাকা, যা সাতদিন আগেও বিক্রি হয়েছে ৫৪-৬২ টাকায়। আর মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫২-৫৩ টাকা, যা আগে ছিল ৫০ টাকা। কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে এসেছেন মো. সালাউদ্দিন। তিনি জানান, সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর এলেই বাজারে অসাধুরা পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করে। এ বছরও একই চিত্র দেখা

যাচ্ছে। কেজি ১৩৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। এছাড়া চালের দামও বাড়ছে, যা কাম্য নয়। পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে শ্যামবাজারের ব্যবসায়ী শংকর চন্দ্র ঘোষ বলেন, এ সময় দেশি পেঁয়াজ শেষ পর্যায়ে থাকে। নতুন পেঁয়াজ উঠতে শুরু করে। এবার বন্যায় কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। যে কারণে এখনো মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসেনি। এ কারণে বাজারে সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে। মুড়িকাটা পেঁয়াজ বাজারে সরবরাহ বড়তে থাকলে দাম কমে যাবে। চালের দাম বাড়ার বিষয়ে কাওরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, মিল থেকে কারসাজি না হলে মূলত চালের দাম বাড়ে না। তারা বিভিন্ন সময় চালের দাম নিয়ে কারসাজি করে। এবারও সেটাই হচ্ছে। বস্তাপ্রতি ১০০

টাকা বাড়ানোর ফলে পাইকারিতে বেড়েছে, যা খুচরা পর্যায়ে প্রভাব পড়ছে। অন্যদিকে খুচরা বাজারে ডিমের দাম কমেছে। প্রতি ডজন ফার্মের মুরিগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা আগে ১৬০-১৬৫ টাকা ছিল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮৫-২০০ টাকায় বিক্রি হয়েছে, যা সাতদিন আগেও ১৯০-২১০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে সবজির দাম কিছুটা কমলেও এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। শুক্রবার প্রতি কেজি গোল বেগুন মানভেদে বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা। কেজিপ্রতি পটোল, ঝিঙা, চিচিঙ্গা, ঢ্যাঁড়শ ও ধুন্দল ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি শসা মানভেদে ৬০-৭০, পেঁপের কেজি ৪০-৫০, কচুর মুখি ৭০-৮০, কচুর লতি ৮০, টমেটো ১৬০, গাজর ১৬০

টাকা এবং প্রতি কেজি শিম ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ২০০-৩০০ এবং আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকা, প্রতি পিস লম্বা লাউ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার