বাড়িতে ড্রোন হামলা, মুখ খুললেন নেতানিয়াহুর স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

বাড়িতে ড্রোন হামলা, মুখ খুললেন নেতানিয়াহুর স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের রাজধানী তেলআবিবের কাছে অবস্থিত দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে সম্প্রতি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ ঘটনার প্রথমবারের মতো মুখ খুললেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি ইসরাইলি জনগণকে তাদের সমর্থন জারি রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু তাদের দুজন নয়; বরং সমস্ত ইসরাইলির ওপর হামলা। সোমবার নিজের প্রতিক্রিয়ায় সারাহ নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে, তা শুধু আমাদের দুজনের ওপর হামলা নয়, এটা আমাদের সবার ওপর হামলা। এটা ইসরাইলের নাগরিকদের ওপর হামলা, আমাদের মূল্যবোধের ওপর হামলা’। এর আগে, শনিবার তেলআবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সেই সময়

নেতানিয়াহু ও তার স্ত্রী সারা বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানায় ইসরাইলি সামরিক বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। তখন থেকে লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যেও পালটাপালটি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। গাজার পাশাপাশি সেখানেও স্থল হামলা চালাচ্ছে তারা। এদিন ইসরাইলি সেনাদের প্রশংসা করে সারা নেতানিয়াহু বলেন, ‘আমাদের সেনাসদস্যরা দেশের জন্য যে অতুলনীয় নিষ্ঠা ও সাহসের সঙ্গে অবিরাম লড়ে যাচ্ছেন, আমরা মন থেকেই তাদের পাশে রয়েছি।’ এর আগে হিজবুল্লাহর ওই ড্রোন হামলার পর নেতানিয়াহু দাবি করেন, তাকে ও তার স্ত্রীকে হত্যার

চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল। আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। হত্যার চেষ্টাকারীদের চড়া মূল্য দিতে হবে’। সূত্র: বিবিসি ও আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান