হিজবুল্লাহর হামলায় আরও ১৫ ইসরাইলি সেনা আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪
     ৮:৩৬ অপরাহ্ণ

হিজবুল্লাহর হামলায় আরও ১৫ ইসরাইলি সেনা আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৮:৩৬ 126 ভিউ
দখলকৃত ফিলিস্তিনে রকেটের পাল্টা হামলা চালিয়ে আরও ১৫ জন ইসরাইলি সেনাকে জখম করেছে হিজবুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে, রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসরাইলি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনী জানায় যে, লেবানন থেকে রকেট ছোড়ার পর মানারা এবং মার্গালিওত বসতিগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৫টিরও বেশি রকেট কারমিয়েল শহরে আঘাত হানে। অন্য রকেটগুলো অধিকৃত গোলান মালভূমির উত্তরাঞ্চলে আঘাত হানে। এছাড়াও, কয়েকটি ড্রোন গ্যালিলি অঞ্চলের নেউট মর্দেখাই বসতিতে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এদিকে অধিকৃত সাফেদ শহরের জিভ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, লেবানন সীমান্তের যুদ্ধক্ষেত্র থেকে ১৫ জন ইসরাইলি সেনাকে চিকিৎসার জন্য সেখানে

স্থানান্তর করা হয়েছে। সোমবারের বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনী, সরঞ্জাম, বিমান এবং বসতিগুলোর ওপর ৯টি নতুন অভিযান চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও জানায় যে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের একটি হারমেস ৯০০ ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহর এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইসরাইলি সামরিক অবস্থানগুলো। যার মধ্যে ছিল খাল্লাত ওয়ারদাহ, মারুন আল-রাস এবং মারকাবা এলাকা। পাশাপাশি কিরিয়াত শিমোনা বসতি এবং বেইত হিলেল ও মালকিয়া সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নতুন করে হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। গত এক বছর ধরে চলা এই গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৪২ হাজার ৬০০

জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত ও পঙ্গু হয়েছে প্রায় এক লাখ মানুষ। নিরীহ ফিলিস্তিনি জনগণের এমন দুর্ভোগে তাদের সমর্থন জানিয়ে আসছে হিজবুল্লাহ। গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত হিজবুল্লাহ ৩,১৯৪টিরও বেশি পালটা আক্রমণ চালিয়েছে ইসরাইলি শাসনের সামরিক অবস্থান এবং বসতিগুলোর বিরুদ্ধে। তাদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে গত ১৮ অক্টোবর ৩১ জন এবং গত ২০ অক্টোবর ৫৩ জন ইসরাইলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের খবর তেমনভাবে সামনে আসেনি। সংগঠনটি জানিয়েছে, গাজা উপত্যকায় হত্যাকাণ্ড বন্ধ না করলে তারা এই হামলা অব্যাহত রাখবে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস