শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতবিরোধী আন্দোলন হবে: রাশেদ প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতবিরোধী আন্দোলন হবে: রাশেদ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে মন্তব্য না করে জানিয়েছেন শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন। কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ফেরত দেন নতুবা বাংলার মাটিতে ভারত বিরোধী আন্দোলন শুরু করা হবে। তিনি শুক্রবার বিকালে সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে, জুলাই গণঅভ্যুত্থানে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীকে জাগপা ছাত্রলীগ সাতক্ষীরা জেলা আয়োজিত সংবর্ধনা ও সমাবেশে এসব কথা বলেন। রাশেদ প্রধান

বলেন, শেখ পরিবার বাংলাদেশে রাজনীতি করেছে নিজেদের সম্পদ বৃদ্ধি করার জন্য আর ভারতের সেবা করার জন্য। শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা আর শেখ রেহানা ভারতে বসবাস করেছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুমতি এবং নিরাপত্তা না দিলে, হাসিনা এবং রেহানা বাংলাদেশে প্রবেশ করতে পারতো না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এবারও তারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ পরিবার বাংলাদেশ নয় হিন্দুস্তানকে তাদের দেশ মনে করে। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, হাজারও শহিদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় আপনারা বৈষম্য করবেন না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সকল ছাত্র সংগঠন, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং সকল শ্রেণি পেশার মানুষকে

প্রাপ্য সম্মান দিন। শুধুমাত্র জুলাই-আগস্ট গণহত্যা নয়, শেখ হাসিনার বিরুদ্ধে পিলখানা, শাপলা চত্বর, লগি-বইঠা গণহত্যার বিচার করুন। আরও বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন আদনান, সাবেক মুখপাত্র সর্বদলীয় ছাত্র ঐক্য এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ; খালেদ মাহমুদ, কেন্দ্রীয় সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ; সৈয়দ মো. মিলন, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ছাত্র মিশন; কবি আহমেদ ইসহাক, সমন্বয়ক, রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলন; মোতাহার নেওয়াজ মিনাল, প্রধান সমন্বয়ক জাগপা ছাত্রলীগ সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা জেলা জাগপা ছাত্রলীগের অন্যতম সমন্বয়ক আরিফ হোসাইন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি