রাজাকারপুত্র আ.লীগের সাবেক এমপি রিমনের সম্পদের পাহাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪
     ৪:২২ অপরাহ্ণ

আরও খবর

অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী!

বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র!

ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার

দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয়

আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াডাংগী উপজেলা যুব লীগের সাবেক সভাপতির মৃত্যু বরন

বরগুনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালু করা হয় এবং পতাকা উত্তোলন করা হয়।

জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার

রাজাকারপুত্র আ.লীগের সাবেক এমপি রিমনের সম্পদের পাহাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ | ৪:২২ 325 ভিউ
এলাকায় ধর্মভীরু হিসাবে পরিচিত বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) এলাকার সাবেক এমপি রিমনের সম্পদের বর্ণনা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। পুরো নাম শওকত হাচানুর রহমান রিমন। একসময় ছিলেন পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর উপজেলা চেয়ারম্যান এবং সবশেষে এমপি। তার বাবা খলিলুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পটুয়াখালী জেলা শান্তি কমিটির সভাপতি ছিলেন। মুক্তিকামী বহু মানুষকে পাখির মতো গুলি করে মারার ইতিহাস ছিল খলিলের। যুদ্ধাপরাধী হিসাবে বিচার এখনো চলমান। পাঁচ বছরে কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন তা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন। তার দেওয়া নির্বাচনি হলফনামার তথ্যের চেয় বহুগুণ সম্পদের তথ্য এখন দুদকের হাতে। অভিযোগ থেকে জানা যায়, ৬০৪ একর জমির মালিকানা রয়েছে তার।

এর সঙ্গে রয়েছে প্লট ফ্ল্যাটসহ আরও বিপুল সম্পদ থাকার বর্ণনা। নির্বাচনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে, এমপি থাকাবস্থায় বিরোধপূর্ণ জমি কিনতেন তিনি। কেনার পর ক্ষমতার অপব্যবহার করে তা দখল করতেন। সাহস করে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নেমে আসত হয়রানি। মামলা মারধর। অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি সাবেক এই এমপিকে। বন্ধ পাওয়া গেছে তার মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের সব অ্যাপ। ২০০১ সালে বিএনপির ক্ষমতায় থাকাকালীন পাথরঘাটার কাকচিড়া পুলিশ ফাঁড়িতে হামলা লুটপাটের ঘটনায় করা মামলার এক নম্বর আসামি ছিলেন রিমন। সে সময় তার পাশে দাঁড়ায় মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ। ২০০৪ সালে পাথরঘাটার কাকচিড়ায় এক

দলীয় জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলে নিয়ে নেন। এ নিয়ে তখন প্রতিবাদ করেছিল স্থানীয় আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা। কিন্তু তার কিছুই হয়নি। পরবর্তীতে তাকে দলীয় মনোনয়ন দেওয়া থেকে শুরু করে এমপির দায়িত্ব পালনকালেও অব্যাহত ছিল এসব প্রতিবাদ। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও এর আগেই টানা তিনবারের এমপির তকমা পেয়ে যান তিনি। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘বরগুনা-২ নির্বাচনি এলাকাটি মূলত ধর্মভীরু ভোটারদের ঘাঁটি। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীরও এমপি হওয়ার রেকর্ড রয়েছে। সার্বক্ষণিক নিজেকে ধর্মীয় লেবাসে রাখতেন রাজাকারপুত্র রিমন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন