সাইবেরিয়ায় রাশিয়ার উড়োজাহাজ ‍বিধ্বস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

সাইবেরিয়ায় রাশিয়ার উড়োজাহাজ ‍বিধ্বস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে রাশিয়ার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার আন্তোনোভ-৩ নামের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় জরুরি মন্ত্রণালয় জানায়, বিমানটিতে তিনজন ক্রু ও দুইজন যাত্রী ছিলেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিয়ে কোনও তথ্য জানানো হয়নি। জরুরী মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিগুলোতে একটি ছোট সাদা ও লাল রংয়ের উড়োজাহাজকে ভাঙা গাছ-ও ডালপালার মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। এটির চারপাশে এর ডানার টুকরোও রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দূরে পূর্ব ওলেকমিনস্ক শহরের কাছে উড়োজাহাজটি জরুরী অবতরণ করে। শহরটি উত্তরে আর্কটিক

মহাসাগরের সীমানায় অবস্থিত। রাশিয়ার গণমাধ্যমের তথ্যানুসারে, ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একটি ছোট সিরিজে সোভিয়েত আমলে পরিকল্পিত এই উড়োজাহাজটি উৎপাদন করা হয়। এটি একটি যাত্রী ও কার্গো বিমান, যেটি পাকা ও কাঁচা রাস্তায় উড্ডয়ন-অবতরণ করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ