ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
সাগরে ভেসে থাকা ব্যক্তিকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার
উত্তাল সাগর। আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। এমনই এক উত্তাল সাগরে একটি কুলারের ওপর ভেসেছিলেন এক ব্যক্তি।
সাগর পাড় থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অসহায়ভাবে ভেসে থাকা ওই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে বাঁচাতে পাঠানো হয় মার্কিন কোস্টগার্ডের উদ্ধারকারীদের।
ভিডিও ফুটেজে দেখা যায়, কোস্টগার্ডের ডুবুরিরা তাকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন। হারিকেন মিল্টনের আঘাতে মাছ ধরা নৌকার ওই জেলের এমন করুণ অবস্থা হয়েছিল। তবে কোস্টগার্ডের সদস্যদের দক্ষতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভয়াবহ হারিকেন মিল্টন। ঘণ্টায় প্রায় ৭৫-৯০ মাইল বাতাসের গতিবেগ ছিল ঘূর্ণিঝড়টির। সাগরেও আছড়ে পড়ে ২০-২৫ ফুট উঁচু ঢেউ। এমন
পরিস্থিতিতে মাছধরা একটি জলযানের নাবিক ছিলেন ওই ব্যক্তি। সোমবার ওই নৌকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। হারিকেন মিল্টনে প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। মার্কিন গণমাধ্যম বলছে, মিল্টনের কারণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আর বিদ্যুৎহীন হয়েছে কয়েক লাখ মানুষ।