উৎসাহ-উদ্দীপনায় নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

উৎসাহ-উদ্দীপনায় নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আইজিপি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পুলিশপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিরাপদে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না। তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে যখন আমরা কোনো ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। আইজিপি জাতীয় জরুরি সেবা-৯৯৯, পুলিশ হেডকোয়ার্টার্স ও

জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং নিকটস্থ থানায় তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা সন্ত্রাস লালন-পালন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল। এখন এ হত্যা মামলার তদন্ত আবার শুরু হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বন্ধ ছিল; সেই তদন্ত আবার শুরু হয়েছে। তিনি বলেন, আমরা ছাত্র-জনতা ও পুলিশের সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে এক নতুন পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপন করছি। এ সময় পূজামণ্ডপে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

পুলিশপ্রধান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা আইজিপির সঙ্গে ছিলেন।পরে আইজিপি বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের তেলের দামে নাভিশ্বাস জনজীবন কূটনীতিকের বদলে রাজনীতিবিদ: ঢাকায় দিল্লির দূত হিসেবে আসছেন দীনেশ ত্রিবেদী জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়