‘জমিটুকুনের পাচ্ছি না দখল, ঘরের ওপর গাছ দিচ্ছে মৃত্যুর টহল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

‘জমিটুকুনের পাচ্ছি না দখল, ঘরের ওপর গাছ দিচ্ছে মৃত্যুর টহল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
হবিগঞ্জের মাধবপুরে এক হতদরিদ্র বৃদ্ধার দুই সমস্যা তাকে কুরে খাচ্ছে। দেখার কেউ নেই। প্রথমত, ৫৭/১৭-১৮ ইং বন্দোবস্ত মোকদ্দমার মাধ্যমে পাওয়া ৫ শতক জমি ৫ বছর ধরে দখল না পাওয়া। দ্বিতীয়ত, বৃদ্ধার টিনের ঘরের ওপর বিপজ্জনক সরকারি আকাশমনি গাছ, যা সরকারি বাধায় অপসারণও করতে পারছেন না। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম আয়েশা আক্তার (৭০), উপজেলার বহরা ইউপির উত্তরশিক গ্রামের আইয়ুব খান মোড়ে তার বাড়ি। জানা যায়, এক যুগ আগে বৃদ্ধার স্বামী মারা যায়। ফলে পরের জমিতে থাকেন। ভূমিহীন বিবেচনায় ২০১৯ সালে মাধবপুরে ভূমি অফিস থেকে তাকে ৫ শতক জমি প্রদান করে। জমির অবস্থান পাশের ধর্মঘর ইউপির জয়নগর মৌজার ১নং খাস খতিয়ানের ৫৯নং দাগে।

৫ বছরেও সে জমির দখল পাননি তিনি। এসিল্যান্ড অফিসে অনেক টাকা-পয়সা খরচ করেও পাননি কোনো ফল। বৃদ্ধার রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান। বয়সের ভারে এতই দুর্বল হয়ে পড়েছেন যে, দোকানটাও চালাতে পারছেন না। চড়া সুদের মূলধনে করা দোকানের বাকি টাকাও উঠাতে পারছেন না। প্রায়ই সুদি কারবারিরা টাকার জন্য হানা দেন। অন্যদিকে, রাস্তার পাশের একটি আকাশমনি মরা গাছ তার ঘরের ওপর বিপজ্জনক অবস্থায় রয়েছে। সরকারি বাধায় মরা গাছটিও সরাতে না পারায় চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি গাছটির একটি ডাল কাটলে মাধবপুরের ইউএনও অফিস থেকে তাকে শাসানো হয়। ভুক্তভোগী আয়েশা আক্তার জানান, ‘আমার দেহ আর চলে না। বিগত কয়েক দিন আগে একটি ডাল

সরিয়েছিলাম। মাধবপুরের ইউএনও স্যার তহশিলদারকে পাঠিয়েছিলেন আমার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। তখন স্থানীয় মুজাহিদ মসি নামে এক সাংবাদিক ভাই আমার পক্ষ নিয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, মহিলার গাছটি অপসারণের জন্য আমিও কথা বলেছিলাম; কিন্তু কোনো কাজ হয়নি। ৫ বছর ধরে বন্দোবস্তের জমি দখল না পাওয়া চরম স্বৈরাচার। স্থানীয় ভূমি অফিসের তহশিলদার মজিবুর রহমান জানান, আমরা তো অর্ডার পালন করি। এসব বিষয়ে কোনো নির্দেশনা এলে আমরা পালন করব। এ বিষয়ে মাধবপুরের ইউএনও একে এম ফয়সালকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে

দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান