মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে: ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদুর রহমানের জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে: ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনির জন্যই শেখ হাসিনা মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

মামলা দায়েরসহ ফরমায়েশী সাজা দিয়ে অকথ্য জুলুম নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে, নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন। গণতন্ত্র, বহুমতের সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মাহমুদুর রহমান। তিনি বলেন, আওয়ামী কতৃত্ববাদের আগ্রাসী আক্রমণের মুখেও আমার দেশ সম্পাদকের মাথা নোয়ানো যায়নি। মিথ্যা মামলায় রোববার তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে। মাহমুদুর রহমানের জামিন পাওয়া উচিৎ ছিল। আমি অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে জামিন দিয়ে গণতন্ত্রের স্বপক্ষের একজন সাংবাদিকের প্রতি সুবিচার নিশ্চিত করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি