ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
প্রথম ভাষণে যা বললেন হিজবুল্লাহর উপপ্রধান
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। এক ভিডিওবার্তায় তিনি জানান, খুব শিগগিরই নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করা হবে। খবর আল-জাজিরার
তিনি বলেন, শিগগিরই নতুন প্রধান বেছে নেবে হিজবুল্লাহ। আমাদের যে প্রক্রিয়া আছে, তা অনুযায়ী খুব দ্রুত হিজবুল্লাহর শীর্ষ নেতা নির্বাচিত করবো।
কাসেম বলেন, ইসরাইলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে। আর এতে ইসরাইলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আমরই জিতবো যেভাবে ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ১০৫ জন নিহত হয়েছে।



