শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো. আরাফাত হোসেন আকাশের (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০ জনকে রাখা হয়েছে। রোববার নিহতের পিতা মো. আকরাম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন (৪৮), ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম। মামলার এজাহারে

বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মামলার ১ ও ৩নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১টার দিকে আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার পিতা ও স্থানীয় জনতার সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত আকাশ তার পিতার ফলের দোকানে বিক্রিতে সহায়তা করতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে