কমলার প্রতি পুতিনের সমর্থন, অস্বীকার করে যা বলল ক্রেমলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কমলার প্রতি পুতিনের সমর্থন, অস্বীকার করে যা বলল ক্রেমলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন জানানোর খবরকে মিথ্যা বলে অভিহিত করেছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার এক সাক্ষাৎকারে জানান, পুতিন কমলা হ্যারিসের প্রতি মস্কোর সমর্থন সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তা নিছকই রসিকতা ছিল। স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘সেটা ছিল নিছক একটা রসিকতা’। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের রসিকতা করার ভালো অনুভূতি আছে। তিনি প্রায়ই তার বক্তব্য এবং সাক্ষাৎকারের সময় মজা করেন’। এর আগে গত ৪ সেপ্টেম্বর ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনোমিক ফোরামে (ইইএফ) পুতিন বলেছিলেন, হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। আমরাও তাই করব, আমরাও

তাকে সমর্থন করব। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় ওই অনুষ্ঠানের উপস্থাপক ও পুতিন- উভয়কেই হাসতে দেখা যায়। এ সময় কমলার হাসিকে ‘সংক্রামক’ উল্লেখ করে মজাচ্ছলে পুতিন বলেছিলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় তাকেই বেশি পছন্দ করেন। পুতিনের এ মন্তব্যের পর হোয়াইট হাউসও জানায় যে, পুতিনকে আসন্ন ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের বিষয়ে মন্তব্য করা বন্ধ করা উচিত। এ বিষয়ে লাভরভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান বা আগের নির্বাচনে আমাদের মনোভাবের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো পার্থক্য নেই। কারণ যুক্তরাষ্ট্র কুখ্যাত ‘ডিপ স্টেট’ দ্বারা শাসিত’। তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?