যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন বহু নাগরিক। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসেরও বেশি সময় আগেই ভোটগ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। যেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোটপ্রদান শুরু করেছে দেশটির মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার বাসিন্দাদের দেখা গেছে সশরীরে ভোটকেন্দ্রে হাজির হতে। খবর এএফপির। খুব ভোরবেলায় ভার্জিনিয়ার আর্লিংটন নির্বাচন কেন্দ্রে ৫৬ বছর বয়সী টম কিকেনি

ভোট দিতে এসে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি এটাই অনুভব করতে পারছেন যে আমরা এই প্রক্রিয়ার অংশ।’ তার স্ত্রী ৫৫ বছর বয়সী মিশেল জানান, আগাম ভোট দিয়ে তার বন্ধু ও প্রতিবেশীর সামনে উদাহরণ তৈরি করে তিনি খুব সুখী অনুভব করছেন। ভোট প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রয়েছে নিজস্ব নিয়মকানুন। এগুলোর মধ্যে রয়েছে ডাক যোগে ও সশরীরে আগাম ভোট প্রদান। এছাড়া নির্বাচনের দিন ভোটপ্রদান অথবা ওই তিনটি প্রক্রিয়ার সংমিশ্রণ। যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু