ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বৈরুতে হামলার কথা নিজেরাই জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দক্ষিণ বৈরুতে হামলা হয়েছে। এই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আকিল নামের ওই শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারকে বৈরুতের দক্ষিণ শহরতলীতে হত্যা করা হয়েছে। তার সঙ্গে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের সদস্যরাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বিশেষ সভার সময় তাদের ওপর ইসরাইলি বাহিনী হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের ধাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক

অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীটি বলেছে, ‌‘বৈরুতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’ এ ঘটনার এক প্রতিক্রিয়ায় লেবাননে অবস্থিত ইরানের দূতাবাস থেকে বলা হয়, বিমান হামলায় ইসরাইল ‘সব লাইন’ অতিক্রম করে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তারা দাবি করে, ইসরাইল আবাসিক এলাকাতেও হামলা করেছে। এই হামলা চালানোর আগে ইসরাইল আমেরিকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, এ ব্যাপারে তার জানা নেই। মার্কিন নাগরিকেরা যেন লেবানন এড়িয়ে চলেন। বাইডেন প্রশাসন এই অঞ্চলে আর সংঘাত চায় না। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরাইলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার ক্যানের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা

রয়টার্স। ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ জানায়, কাতিউশা রকেট দিয়ে ৭টি হামলা করেছে তারা। পরে তারা জানায়, মোট ১৪০টি রকেট দিয়ে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আলজাজিরা বলছে, এসব হামলায় একজন হতাহতের তথ্য প্রকাশ করেছে ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২ সড়ক ছেড়ে তেলের পাম্পের লাইন সামলাচ্ছে ট্রাফিক পুলিশ, জ্বালানি সংকটে নতুন চাপে দায়িত্বশীলরা হামের টিকা সংকটে শতাধিক শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি হামের টিকা অব্যবস্থাপনা: অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী সরকারের ঘাড়েও দায় চাপালেন তারেক রহমান লোডশেডিংয়ে আঁধারে ডুবেছে চট্টগ্রাম: ১০ কেন্দ্রে উৎপাদন বন্ধ, নাকাল জনজীবন ড. ইউনূসের ‘সর্বনাশা’ বাণিজ্য চুক্তি: দেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে? একে একে মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিযুক্ত ছিলেন বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পে বিস্ফোরক তাপস বৈশ্য: বিসিবিতে কি চলতো ‘রাজা-প্রজা’ শাসন? জোরপূর্বক চাপিয়ে দেয়া কালচারাল হেজিমনি আসলে কোনটা? রেকর্ড লোডশেডিং: গরমে বিপর্যস্ত দেশবাসী গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার চলছে রিহ্যাব নির্বাচন, পরিচালক পদের কেন্দ্রবিন্দুতে তাসনোভা মাহবুব সালাম ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল