ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয়
ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!
যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ
এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০
পেজার বিস্ফোরণে ১২ জন মৃত্যুর পর এবার লেবাননজুড়ে বিস্ফোরিত হলো ওয়াকিটকি। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে।
এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।
পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ।
হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই
হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন। যদিও ইসরাইল পেজার হামলার দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরাইলের হাত রয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন। যদিও ইসরাইল পেজার হামলার দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরাইলের হাত রয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।



