নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজ ঘর থেকে সংস্কার শুরু করতে হবে: সারজিস আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা যে সংস্কারের কথা বলছি, তা নিজ ঘর থেকে শুরু করতে হবে। কারণ দালাল, চাঁদাবাজ, সিন্ডিকেটের সদস্যরা কোনো না কোনো পরিবারের সদস্য। বিগত সরকার গত ১৬ বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে। আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, লুটপাট, শোষণ, নির্যাতন, নিপীড়ন করার যে মানসিকতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। এই নোংরা সিস্টেম যদি দূর করতে পারি তাহলে অবশ্যই পরিবর্তন

আসবে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের নিজেদের সংস্কার গ্রাম থেকে শহর, শহর থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছাবে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেটি বাস্তবায়ন করতে পারব।’ ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা চলছে জানিয়ে এ সমন্বয়ক বলেন, ‘আসামি করা আর নাম বাদ দেওয়া নিয়ে বাণিজ্য হচ্ছে। আমরা এর জন্য আন্দোলন করিনি। এসব বন্ধ করতে হবে, না হলে আমরা ব্যবস্থা নেব। সনাতন ধর্মের মানুষরা এতদিন বুঝে না বুঝে শুধু নৌকাকে পছন্দ করতো। আসলে আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ একার কারও নয়, দেশ সবার।’ অভিভাবকদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনাদের সন্তানদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। কারণ জাতীয়

সংসদে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা রাজনীতিতে না এলে কম মেধাবীরা সেই স্থান দখল করবে।’ ‘হাজারও ছাত্র-জনতার শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো অপশক্তি সেই স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।’, যোগ করেন তিনি। সীমান্ত হত্যার বিষয়ে সারজিস বলেন, সীমান্তে মানুষকে গুলি করে মারছে বিএসএফ। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট হাসিনা করতে পারেননি। এবার সীমান্তে হত্যাকাণ্ড চালালে সবাইকে নিয়ে তার উচিত জবাব দেওয়া হবে। এ সময় সমন্বয়ক মো. সজীব হোসেনী, সুবাস, রেদোয়ান, রকিব মাসুদসহ জেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি