মেঘনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ August, ২০২৫

মেঘনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ August, ২০২৫ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় মেঘনার শাখা নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে ঝাউচর গ্রামে নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসে নিখোঁজ হয়। মৃত রিজভী হোসেন (৩) উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী রিপন মিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনে বালুর মাঠে খেলা করতে গিয়ে মেঘনার শাখা মারীখালি নদীতে পড়ে শিশু রিজভী হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের একটি দল (ডুবুরির দল) সন্ধ্যা ৭টা থেকে

রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও শিশুটির কোনো খোঁজ পায়নি। এদিকে মেঘনার শাখা নদী থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার প্রবাসী রিপন মিয়ার শিশুসন্তান রিজভী একই ইউনিয়নের ঝাউচর গ্রামে তার নানার বাড়িতে মা মিম আক্তারের সঙ্গে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকালে সে নানার বাড়ির পার্শ্ববর্তী ঝাউচর শাহী মসজিদের পেছনে বালুর মাঠসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু

করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পানিতে অনেক খোঁজাখুজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকজন ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীতে শিশুটির সন্ধান বের করতে কাজ শুরু করে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের নিচে নদীতে ভাসমান লাশ উদ্ধার করে। বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি কেউ তাদের অবহিত করেনি। পানিতে ডুবে কেউ মারা গেলে অভিযোগ না থাকলে সামাজিকভাবে লাশ দাফন সম্পন্ন করতে পারবেন। নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী বলেন, তাদের টিম বৃহস্পতিবার রাতে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পরও শিশুটির সন্ধান বের করতে পারেনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ভেসে

যাওয়ার কারণে শিশুটিকে নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়নি। শুক্রবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”