ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
এবার পুলিশের অস্ত্রাগারে হামলা
ভারতের মণিপুর রাজ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ রবিবার রাজ্যের পুলিশের অস্ত্রাগারে হামলা চালানোর খবর মিলেছে।
পুলিশ জানিয়েছে, পূর্ব ইম্ফল জেলায় মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তবে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতের সেভেন সিস্টারসের অন্যতম রাজ্য মণিপুরে সহিংসতা বেড়েই চলেছে। গতকাল শনিবার জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৬ জন। আগের দিন শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করেছে। নামানো হয়েছে অতিরিক্ত সেনা।
নতুন করে সহিংসতার জেরে ক্ষমতাসীন কর্মকর্তা এবং মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
বৈঠকে সশস্ত্র সিরিজ হামলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
গুঞ্জন উঠেছে এই পরিস্থিতে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করতে পারেন। তবে তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
গুঞ্জন উঠেছে এই পরিস্থিতে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করতে পারেন। তবে তার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।





