ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর
গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস
মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল
নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিল পাকিস্তান
ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে আছের আমনা বালুচ। আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি।
ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আমনা বালুচের।
ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিবেশে পররাষ্ট্রসচিবের দায়িত্ব গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ
আকৃষ্ট, ভারতের সঙ্গে বৈরিতা, কাশ্মির ইস্যুসহ বিভিন্ন কারণে জটিল পরিস্থিতির চাপ রয়েছে।
আকৃষ্ট, ভারতের সঙ্গে বৈরিতা, কাশ্মির ইস্যুসহ বিভিন্ন কারণে জটিল পরিস্থিতির চাপ রয়েছে।



