ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
জুলাইযোদ্ধা জুবায়ের ট্রাকচাপায় নিহত, ট্রাকচালকের পরিচয় নিয়ে সন্দেহ স্বজনদের
পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার
রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০
বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত
কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
পিকআপভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চৌদ্দগ্রামের বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।



