ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকানা পরিবহনের বাসের চালক ও সহকারীর অসদাচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ২০টিরও বেশি বাস আটকে রাখেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকে রেখে প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ওই শিক্ষার্থী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামের ফেসবুক গ্রুপে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার পথে বাসের সহকারী ৯০ টাকা ভাড়া দাবি করেন। ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয়পত্র দেখিয়ে হাফ পাস দিতে চাইলে চালক ক্ষুব্ধ হয়ে বলেন, “এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে
না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে।” শিক্ষার্থীর ভাষ্যমতে, বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন। ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬ নম্বরের ওই বাসের সহকারী আরও মন্তব্য করেন যে, বিনা ভাড়ায় তাঁদের বাসে নিলেও পোষাবে না। এই ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা বাসগুলো আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন এবং দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, বাস আটকে রাখার বিষয়টি তিনি অবগত আছেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। পরবর্তীতে মুচলেকা নিয়ে বেলা আড়াইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।