টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ November, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ |
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত ১৭ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি করেন। শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শুকুর আলী। বিজ্ঞাপন মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে নাম থাকা অন্য আসামিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক

সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার সময় বিজিবির টহলদল টুঙ্গিপাড়া থানার ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পায়। ঘটনাস্থলে যাওয়ার পথে নিলফা বাজারে পৌঁছালে বিজিবির পথ আটকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সফিয়ার রহমান গুরুতর আহত হন। এজাহারের তথ্যমতে, হামলায় একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০টি

গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও অগ্নিকাণ্ডে ধ্বংস হয়। এছাড়া অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট হওয়ার অভিযোগও রয়েছে। তদন্তকারী কর্মকর্তা মো. শুকুর আলী জানান, তিনি মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও এখনো কাগজপত্র হাতে পাননি এবং এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির ও গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি। এদিকে, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২২ নভেম্বর ৮ হাজার ২৬ জনকে

আসামি করে পৃথক একটি মামলা করা হয়েছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার