৯ দিন বৃষ্টির আভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

৯ দিন বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির আগাম বার্তা দিয়েছে। শনিবার (৯ মে) রাতে বিডব্লিউওটি এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি বলয়টি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার এ বিশেষ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটি টানা না হয়ে মধ্যে মধ্যে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এ বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

এ সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মধ্যে মধ্যে বৃষ্টি হতে পারে। তবে এই বিভাগগুলোতে বড় কোনো এলাকা জুড়ে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। সংস্থাটি আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এ বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে; তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক