৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার্সকে ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে দুটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার ও সজোবোজলাই। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ¯’ান আরও পোক্ত করল লিভারপুল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে অলরেডরা। অন্যদিকে, গতকাল রাতে এভারটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ানো চেলসি ৩৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। তার ওপর একটি ম্যাচ বেশি খেলেছে তারা। লিভারপুলের হয়ে এদিন শুর“তেই গোল আদায় করেন লুইস দিয়াস। ২৩তম মিনিটে দিয়াসের গোলের পর ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টনাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পাঁচ মিনিট পরই গোল শোধ করে ম্যাচে ফেরার

ইঙ্গিত দেয় টটেনহ্যাম। দূর পাল্লার শটে গোলবার খুঁজে নেন টটেনহ্যামের জেমস ম্যাডিসন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাই গোল দিলে হতাশ হয়ে পড়ে টটেনহ্যাম। বিরতির পর টটেনহ্যামকে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দেন মোহাম্মদ সালাহ। ৫৪তম ও ৬১তম মিনিটে দুইটি গোল আদায় করে নেন এই মিশরীয় ফরোয়ার্ড। শেষের দিকে দুইটি গোল শোধ দিয়ে ম্যাচকে প্রাণবন্ত করে তোলে টটেনহ্যাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কি লিভারপুলের জালে বল জড়ান। তবে ৮৫তম মিনিটে লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস গোল দিয়ে বড় ব্যবধানেই জয় নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু