৮ ম্যাচে ১ জয়, ব্যর্থতার দায় বিদেশিদের ঘাড়ে চাপালেন সুজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

৮ ম্যাচে ১ জয়, ব্যর্থতার দায় বিদেশিদের ঘাড়ে চাপালেন সুজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
বিপিএল মাঠে গড়ানোর আগে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে হাইপ ছিল বেশ। নতুন মোড়কে ঢাকার দলটির মালিকানায় এসেছেন চিত্রনায়ক শাকিব খান। দলটি তাই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে ছিল। কিন্তু সেদিক থেকে তাদের হতাশ-ই হতে হয়েছে। আট ম্যাচ পর এই দলের ঝুলিতে এসেছে মোটে একটি জয়। ঢাকার মালিকানায় ফি বছর পরিবর্তন এলেও খালেদ মাহমুদ সুজন বরাবরই দলটির কোচের দায়িত্ব পালন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলতি আসরে ঢাকার ফর্মখরার দায় অনেকেই কোচের কাঁধে চাপাচ্ছেন। তবে কোচ সে দায় নিতে নারাজ, বরং ব্যর্থতার জন্য বিদেশি খেলোয়াড়দের কাঠগড়ায় তুলেছেন তিনি। চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপে ঢাকা ক্যাপিটালসের হতশ্রী পারফরম্যান্স নিয়ে প্রশ্নে ক্ষোভ ঝরেছে সুজনের কণ্ঠে, ‘এটা স্কুল ক্রিকেট না

যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। আমি বুঝতে পারছি না আসলে কেন এমন হচ্ছে। ডিপ্রেসড আসলে।’ এরপরই দলের বিদেশি খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলে দেন এই কোচ, ‘আমাদের ফরেন প্লেয়ারের কোয়ালিটি মানসম্মত নয়, না ফাস্ট বোলার না স্পিনার। মোমেন্টামটা ছুটল, আর ওইখান থেকে আমরা কামব্যাক করতে পারছি না।’ খাদের কিনারা দলকে টেনে তোলা যে সহজ কাজ নয়, সে বিষয়টি সামনে এনে সুজনের মন্তব্য, ‘প্রতিদিন হারছেন, এখান থেকে মোটিভেট করা যে কতটা কঠিন, আমি জানি আসলে।’ টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের আর চার ম্যাচ বাকি রয়েছে। শেষ চারের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এখন আর পয়েন্ট হারানো চলবে

না তাদের। সোমবার (২০ জানুয়ারি) নিজেদের পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা