৭৩% মানুষ মুদ্রিত সংবাদপত্র পড়েন না, রেডিও শোনেন না ৯৪%: বিবিএস জরিপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

৭৩% মানুষ মুদ্রিত সংবাদপত্র পড়েন না, রেডিও শোনেন না ৯৪%: বিবিএস জরিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশের প্রচলিত গণমাধ্যম ব্যবহারের হার কমে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জাতীয় জরিপে দেখা গেছে, ৭৩% মানুষ মুদ্রিত সংবাদপত্র পড়েন না, আর ৯৪% মানুষ রেডিও শোনেন না। গণমাধ্যমের ওপর আস্থা থাকলেও কমেছে প্রচলিত ব্যবহার জরিপে দেখা গেছে, মুদ্রিত সংবাদপত্রের পরিবর্তে মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণ পড়ছেন। জাতীয় দুর্যোগ বা সংকটের সময় মানুষ এখনো টেলিভিশনের ওপর বেশি নির্ভরশীল, তবে রেডিওর গুরুত্ব একেবারে তলানিতে পৌঁছেছে। এই জরিপটি পরিচালিত হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য। বিবিএস জানিয়েছে, গণমাধ্যম ব্যবহারের অভ্যাস ও আস্থা নির্ধারণে এটি দেশের প্রথম জাতীয় জরিপ। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে জনগণের মতামত জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ মনে করেন, গণমাধ্যম স্বাধীন হওয়া উচিত,

তবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। সংবাদ গ্রহণের ক্ষেত্রে মোবাইলের আধিপত্য জরিপে উঠে এসেছে মোবাইল ফোনই এখন সংবাদ গ্রহণের প্রধান মাধ্যম। ৫৯% মানুষ অনলাইন সংবাদপত্র মোবাইল ফোনে পড়েন। কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে সংবাদ পড়েন মাত্র ২.৫%। ৮৮% মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন সংবাদ গ্রহণের জন্য, কিন্তু কম্পিউটারের ব্যবহার মাত্র ৭%। কেন মুদ্রিত সংবাদপত্র ও রেডিওর জনপ্রিয়তা কমছে? ৪৬% অংশগ্রহণকারী বলেছেন, তারা খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না। ৫৪% মানুষ বলেছেন, রেডিও শোনার দরকার নেই। ৩৫% জানিয়েছেন, রেডিও সেটের সহজলভ্যতা কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আস্থা জরিপে দেখা গেছে, ৩১% মানুষ খবরের জন্য ফেসবুকে নির্ভর করেন, ইউটিউবের ক্ষেত্রে এই হার ১৬.৫%। তবে তথ্য বা জ্ঞানার্জনের ক্ষেত্রে

গণমাধ্যমের চেয়ে শিক্ষকের ওপর বেশি আস্থা রাখেন ৪২% অংশগ্রহণকারী। জরিপের পরিসর জরিপটি ১-৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হয়। দেশের ৬৪টি জেলার ৪৫,০০০ পরিবারের সদস্যদের (১০ বছর বা তার বেশি বয়সী) কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যম ব্যবহারের অভ্যাস পরিবর্তনের এই পরিসংখ্যান গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ