৭৩৩ দিন পর হাসল বাবরের ব্যাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

৭৩৩ দিন পর হাসল বাবরের ব্যাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
সময়টা ভালো যাচ্ছিল না সময়ের সেরা ব্যাটার বাবর আজমের। সাদা বলের ক্রিকেটে রান পেলেও ধুকতে হচ্ছিল লাল বলের ক্রিকেটে। ভয়াবহ রানখরায় ভুগছিলেন সাবেক এই অধিনায়ক। একটা ফিফটিও পাচ্ছিল না দীর্ঘ এই ফরম্যাটে। দিনে দিনে সেটা পৌঁছে গিয়েছিল ৭৩৩ দিন ও ১৯ ইনিংসে। তবে আশার কথা অবশেষে একটা ফিফটির দেখা পেয়েছেন বাবর। আর তাতেই দীর্ঘদিনের আক্ষেপ দূর হয়েছে বাবরের। বাবর টেস্টে সেই ২০২২ সালের ২৬ ডিসেম্বর সর্বশেষ টেস্টে ফিফটি করেছিলেন। এরপর আরেকটি ফিফটির জন্য তাকে ৭৩৩ দিন অপেক্ষা করতে হয়েছে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেই আক্ষেপ ঘুচেছে বাবরের। অবশ্য প্রথম ইনিংসেও ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাবরকে। যেখানে প্রথম ইনিংসে

মাত্র ৪ রানেই আউট হয়ে যান বাবর। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দীর্ঘ অপেক্ষার ফিফটি। তবে এরপর আর টিকতে পারেননি। প্রোটিয়া পেসার মার্কো জানসেনের আরেকটি দুর্দান্ত স্পেলের দিনে বাবর ফিরেন বরাবর ৫০ রানে। ৮৫ বলের ইনিংসে তিনি ৯টি চার মেরেছেন। এর আগে বাবর ফিফটিখরায় ভুগছিলেন ১৯ ইনিংস। এ সময়ে এই পাকিস্তানি তারকা ব্যাটার ৩০–এর ঘরেও পৌঁছাতে পারেন মাত্র ৪ বার, সর্বোচ্চ ইনিংস খেলেন ৪১ রানের। এমনকি টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরিটিও ১৯ ইনিংস আগে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে ২৮০ বলে ১৬১ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন বাবর। এরপর ৭৩৩ দিন রানখরায় থাকাকালে তার ইনিংসগুলো ছিল এমন— ১৪, ২৪, ২৭, ১৩, ২৪, ৩৯,

২১, ১৪, ১, ৪১, ২৬, ২৩, ০, ২২, ৩১, ১১, ৩০, ৫ ও ৪। এদিকে, বাবর রান পেলেও দলগতভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। শান মাসুদের দল প্রথম ইনিংসে মাত্র ২১১ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৩০১ রান করে প্রথম ইনিংসে লিড পায় ৯০ রানের। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হলে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাড়ায় ১৪৮ রানের। যা তাড়া করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচ জিততে এখনও ১২১ রান চায় প্রোটিয়াদের। হাতে ৭ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু