ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা
যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট
নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা
৫টি বিদেশি পিস্তলসহ যুবক আটক
যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ নভেম্বর) রাতে সড়র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ যুবককে আটক করা হয়। আটক লিটন গাজী (৪০) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে থাকতেন।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার গভীর রাতে লিটন গাজীর মধুগ্রামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ দশমিক ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং
সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লিটন গাজী অস্ত্র ও মাদককারবারি। উদ্ধার হওয়া অস্ত্র তিনি কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।