৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

আরও খবর

১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল ৩রা আগস্ট, সোমবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম (৪২) জামায়াতে ইসলামীর একজন সক্রিয় হিসেবে পরিচিত। তার পরিবারের সবাই জামায়াত ও শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। সর্বশেষ নির্বাচনেও তিনি জামায়াতে ইসলামীর পক্ষে রাজনৈতিক জনসংযোগে অংশ নেন। যদিও জহিরুল ইসলামের এলাকার শিবির কর্মীদের দাবি, তিনি হাড়িভাসা ইউনিয়নে যুব জাগপার নেতৃত্বে ছিলেন। তবে জামায়াতের রাজনীতিতেও তাকে দেখা গেছে। তিন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চার নাম্বার স্ত্রীর সঙ্গে বর্তমানে সংসার করছিলেন তিনি। তবে এরইমধ্যে আরও কয়েকজন নারীর সাথে ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা

গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারীর স্বামী ঢাকায় থাকেন। এই সুযোগে তার সঙ্গে সম্পর্কে জড়ান জহিরুল। সোমবার মধ্যরাতে হাড়িভাসা ইউনিয়নের গইছপাড়া এলাকায় এক নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন খুঁটির সাথে। স্থানীয় জামায়াত কর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতার কারণে ফিরে যেতে বাধ্য হয়। রাতভর খুঁটির সাথে বেঁধে রাখার পর সকালে ওই নারীসহ জহিরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, আমাদের কর্মী যে কেউ হতে পারে। তবে ওই ব্যক্তির দায়ভার জামায়াতে ইসলামী নেবে না। তার কৃতকর্মের দায় শুধুই তার। পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান

বলেন, নারীসহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি