৪ জেলায় বন্যার আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

৪ জেলায় বন্যার আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে দেশের ৪ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দেশের নদ-নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে শনিবার (১৩ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল

বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন তা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও

সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আপার আত্রাই, আপার করতোয়া, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাঙ্গন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, মনু, ধলাই

ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব

নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়