৩৩৬ কোটি টাকার সার ও ডাল কিনবে সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৪

৩৩৬ কোটি টাকার সার ও ডাল কিনবে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৪ |
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর কিনবে সরকার। কৃষকের জন্য কেনা হবে ৬০ হাজার টন সার। এতে ব্যয় হবে ৩৩৬ কোটি টাকা। বুধবার ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠকে কৃষকের সার ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুটি বৈঠকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সার, এলএনজি এবং মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র জানায় টিসিবির জন্য স্থানীয়ভাবে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজি মূল্য ৯৮.২০

টাকা। এতে ব্যয় হবে ৯৮ কোটি টাকা। দেশীয় প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ ডাল সরবরাহ করবে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টির্গোব এবং বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এর মধ্যে আরব আমিরাত থেকে ৩০ হাজার এবং কাফকো থেকে ৩০ হাজার টন কেনা হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা সারের আমদানি ব্যয় হবে ১২১ কোটি টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৪৩ দশমিক ১৭ মার্কিন ডলার। দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা সারে ব্যয় হবে ১১৭ কোটি টাকা। প্রতি টনের মূল্য ৩৩০ ডলার। এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে ইউরিয়া সার আমদানি এবং

৪ মাসের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ২০ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের জরুরি প্রয়োজন মেটানোর জন্য পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষরকারী ২৩টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প সকালে এক কাপ ব্ল্যাক কফিতে মিলবে যেসব স্বাস্থ্যগুণ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি ৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা