২ ঘণ্টা পর হাজারীবাগের তিন ট্যানারি কারখানার আগুন নিয়ন্ত্রণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

২ ঘণ্টা পর হাজারীবাগের তিন ট্যানারি কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
রাজধানীর হাজারীবাগে শনিবার (২১ জুন) মধ্যরাতে রাতে তিনটি ট্যানারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে বাশার লেদার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ইউসুফ লেদার ও ফেনী লেদার কারখানায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী কারখানার শ্রমিক-কর্মচারীরা আগুন নেভাতে তৎপর হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় রাত পৌনে ২টার দিকে। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে ভোর ৬টা পর্যন্ত সময় লাগে। হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র

স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি—মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনী লেদার ট্যানারির নিরাপত্তাকর্মী মো. আনিস মোল্লা জানান, ‌‌‘রাত ২টার দিকে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি বাশার লেদারের খেলনার কারখানায় আগুন লাগে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ট্যানারিতে। অসাবধানতার কারণে আগুন লেগেছে বলে ধারণা করছি। কারখানাগুলোতে কেমিকেল ও প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ