ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের
দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!
ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে
সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ
ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার
অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”
২৫ ক্যাডার নিয়ে আপত্তিকর মন্তব্যে কর্মকর্তা বরখাস্ত
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওএসডি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
অসদাচরণের দায়ে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া সুপারিশ ঘিরে প্রশাসন ক্যাডারের সঙ্গে পালটাপালটি অবস্থানে রয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। উভয়পক্ষই নিজেদের দাবির পক্ষে কর্মসূচিও পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সাদিকুর রহমান ২৫ ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তার ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের
সদ্ধিান্ত হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
সদ্ধিান্ত হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।



