ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৫৪টি শতকের মালিক বিরাট কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এখন তিনি কেবল ৫০ ওভারের সংস্করণেই ভারতের হয়ে মাঠ কাঁপান।
ওয়ানডে ইতিহাসে সচিন তেন্ডুলকরের (১৮,৪২৬ রান) ঠিক পেছনেই অবস্থান করছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার, যার ঝুলিতে রয়েছে ১৪,৯৪১ রান। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে ট্রফি হাতছাড়া হয় তাঁর।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এটি হতে চলেছে কোহলির কর্মজীবনের পঞ্চম বিশ্বকাপ।
শনিবার সম্প্রচারমাধ্যম ‘জিওস্টার’-এর সঙ্গে আড্ডায় কোহলি বলেন, ‘ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।’
কোহলি
আরও যোগ করেন, ‘নিজের সেরাটা উজার করে দেওয়াই এখন আমার মূল প্রেরণা। আর লক্ষ্য তো একটাই— বিশ্বকাপ জেতা। সেটার জন্য যা যা করা দরকার, আমি সবকিছু করতেই প্রস্তুত।’ ঘরের মাঠের বাইরে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এটিকে ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখছেন তিনি। কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপের চাপ ও পরিশ্রম অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘একটি ৫০ ওভারের বিশ্বকাপের যে তীব্রতা, তা অন্য কিছুর সঙ্গেই মেলে না। এখানে প্রতিটি ম্যাচ খেলার সময় মনে হয় যেন টি-টোয়েন্টির গতিতে খেলছি। হিসাব করলে দেখা যায়, একদিনেই আড়াইটি টি-টোয়েন্টির সমান শারীরিক ও মানসিক পরিশ্রম হচ্ছে! এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই
একই ধার বজায় রাখা সত্যিই কঠিন কাজ। তাছাড়া খেলা হবে বিদেশের মাটিতে, যা বাড়তি শক্তির পরীক্ষা নেবে।’ অন্যদিকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। নতুন আরেকটি বিশ্বকাপকে সামনে রেখে নিজের স্পৃহা ও লক্ষ্য স্পষ্ট করেছেন তিনি। রোহিত বলেন, ‘আমার কাজ শেষ হয়ে গেছে— এই ভাবনা কখনোই মনের মধ্যে স্থান পায় না। খেলা চালিয়ে যাওয়ার অর্থই হলো নতুন কিছুর দিকে চোখ রাখা। আমিও এখন বিশ্বকাপ জয়ের দিকেই নজর রাখছি।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত দলে জায়গা পেয়েছেন কোহলি ও রোহিত দুজনেই। রবিবার তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।