১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
দেশের তপশিলি ব্যাংকের প্রতিটি শাখায় জনসাধারণের দৈনন্দিন লেনদেনের জন্য অপরিহার্য ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছে, বেশ কিছু তপশিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও, জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেনের জন্য তা সরবরাহ করা হচ্ছে না। এর ফলে, ধাতব মুদ্রার চাহিদা থাকা সত্ত্বেও মানুষ ব্যাংক থেকে কয়েন সংগ্রহ করতে পারছেন না। এই পরিস্থিতি মোকাবিলায়, জনগণের লেনদেন সুবিধার জন্য ব্যাংকগুলোর শাখাগুলোতে যথাযথ পরিমাণ ১, ২ ও ৫ টাকার কয়েন সংরক্ষণের নির্দেশনা

দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় কার্যালয় এবং ফিডিং শাখায় যথাক্রমে ১ টাকার কয়েন ২৪ হাজার পিস, ২ টাকার কয়েন ২৪ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১৫ হাজার পিস থাকতে হবে। অন্যদিকে, অন্যান্য শাখায় ১ টাকার কয়েন ৮ হাজার পিস, ২ টাকার কয়েন ৮ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ৫ হাজার পিস থাকতে হবে। উপশাখাগুলোতে অবশ্য ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, যদি কোনো শাখায় ধাতব মুদ্রার পরিমাণ কমে যায়, তবে তারা স্থানীয় ফিডিং শাখা বা বাংলাদেশ ব্যাংক থেকে আরও কয়েন সংগ্রহ

করতে পারবে। এ নির্দেশনা বাংলাদেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার